দক্ষিণ আফ্রিকায় করোনার ভয়াবহ অবনতি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

দক্ষিণ আফ্রিকার চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের সব আশঙ্কাকে সত্যি করে করোনার তৃতীয় সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে দেশটিতে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর করোনার তৃতীয় দফা সংক্রমণের ভয়াবহ অবনতি হওয়ায় কথা স্বীকার করেছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ২০৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে এবং একই দিন আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৪৩ জন।

Manual4 Ad Code

এদিকে এ খবর সামনে আসতেই রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের ভাইরাস দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম হলেও তা এড়ানোর রাস্তা একই। মাস্ক, শারীরিক দূরত্ব বজায় রাখা, ভিড় এড়ানো। কারণ মানুষই এ ভাইরাসের বাহক। তাই সংক্রমণের গতি কমাতে কোভিড বিধি পালন করতেই হবে, একইভাবে লাইফস্টাইলও বদল করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Manual6 Ad Code

এদিকে করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাপোসা মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে কঠোর লকডাউন ঘোষণা করেছেন। এ সময় লকডাউনের পাশাপাশি রাষ্ট্রপতি রাত্রিকালীন কারফিউও ঘোষণা দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code