আবাসিক হোটেলে যে কাজগুলো করবেন না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর অভ্যাস অনেকের। অনেককে আবার কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়। ঘর ছেড়ে বাইরে থাকতে হলে আবাসিক হোটেলই ভরসা। যে যার সামর্থ্য অনুযায়ী হোটেল খুঁজে উঠে যান। আবাসিক হোটেলে থাকার ক্ষেত্রে একটা বিষয় সব সময় মনে রাখবেন, এটি আপনার বাড়ি নয়। বাড়ির সব সুযোগ-সুবিধাও সেখানে পাবেন না। আবার কিছু কাজ করার সময়ও সতর্ক থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক, আবাসিক হোটেলে কোন কাজগুলো করবেন না-

হুট করে দরজা খুলবেন না

Manual7 Ad Code

অনেকেই আছেন যারা দরজায় নক করার শব্দ শুনলেই ভেতরে আসতে বলেন। এমনটি করা যাবে না। কারণ দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছেন, আপনি জানেন না। তাই ভেতরে আসতে বলার আগে বা দরজা খোলার আগে অবশ্যই তার পরিচয় এবং কী কাজে এসেছেন তা জেনে নিন। সব সময় হোটেল কক্ষের দরজা লাগিয়ে রাখুন।

কলের পানি খাবেন না

এরকম একটি ঘটনা আছে, এক ব্রিটিশ দম্পতি লস অ্যাঞ্জেলেসে বেড়াতে গিয়ে সেখানকার এক হোটেলে উঠলেন। এরপর সেই হোটেলের ট্যাপ বা কল থেকে পানি পান করলেন। সেই পানিতে কেমন যেন বিচিত্র স্বাদ, এমন স্বাদের পানি নাকি তারা কখনোই খাননি। পরে অনুসন্ধানে জানা গেল, হোটেলের জলাধারে একটি মৃতদেহ! তাই হোটেলের কলের পানি পান না করে আলাদা মিনারেল ওয়াটার কিনে খান। সতর্ক থাকতে তো অসুবিধা নেই, তাই না?

Manual3 Ad Code

কক্ষে মূল্যবান জিনিস রাখবেন না

অনেকেই সঙ্গে করে মূল্যবান বিভিন্ন জিনিস নিয়ে যান। এরপর হোটেল কক্ষের কোথাও রেখে দেন। কিন্তু এটি করা যাবে না। কারণ হোটেল কক্ষ থেকে চুরি হওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তাই কোথাও যাওয়ার সময় যতটা সম্ভব দামী জিনিস না নিতে চেষ্টা করুন। নিলেও সেগুলো হোটেল কর্তৃপক্ষের লকারে রেখে দিন। সেটি বেশি নিরাপদ হবে।

Manual2 Ad Code

রিমোট কন্ট্রোল ব্যবহার না করাই ভালো

হোটেল কক্ষে টিভি তো থাকবেই। সেইসঙ্গে থাকবে রিমোটও। কিন্তু যতটা সম্ভব রিমোট ব্যবহার এড়িয়ে চলুন। কারণ আপনার আগেও অনেকে সেই রিমোট ব্যবহার করে গেছে। অন্য সব জিনিস পরিষ্কার করলেও রিমোট তো আর পরিষ্কার করা হয় না। যে কারণে সেখানে জমে থাকা জীবাণু ছড়িয়ে যেতে পারে আপনার শরীরেও।

Manual1 Ad Code

কক্ষ নম্বর বলবেন না

যেকোনো জায়গায় বসে বসে চেক-ইনের সময় আপনার হোটেল কক্ষের নম্বরটি জোরে বলবেন না। কারণ আপনার মুখ থেকে এসব তথ্য জেনে কেউ হয়তো চুরি বা অন্য কোনো ক্ষতির চেষ্টা করতে পারে। কার মনে কী আছে, কে বলতে পারে! তাই আপনার ঠিকানা, হোটেলের নাম কিংবা কক্ষ নম্বর যতটা সম্ভব গোপন রাখুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code