ইরানে ‘যুদ্ধে স্বেচ্ছায় জীবন দিতে’ সম্মত হওয়া তরুণ-তরুণীদের গণবিয়ে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্বেচ্ছায় জীবন দিতে রাজি হওয়া কয়েকশ তরুণ-তরুণীর গণবিয়ের আয়োজন করেছে ইরান। গতকাল রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় এসব বিয়ে হয়।ইরান সরকার নতুন একটি স্কিম চালু করেছে। যেখানে হাজার হাজার মানুষ নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই স্কিমে যারা নাম দিচ্ছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন বিসর্জন দেবেন।

Manual2 Ad Code

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভি চ্যানেল বিয়েগুলোর ভিডিও প্রচার করা হয়। যুদ্ধের মধ্যে মূলত মানুষের মনোবল বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে হুমকি দিচ্ছেন, ইরানের ওপর আবারও হামলা চালাবেন তারা। এমন সময় দেশটির সরকার মানুষের মনোবল বাড়ানোর চেষ্টা করছে।

Manual2 Ad Code

সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ জানিয়েছে, যারা এই স্কিমে নাম লিখিয়েছেন তারা বিভিন্নভাবে নিজেদের জীবন বিসর্জন দেবেন। যেমন— যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাতে চায়। তাহলে সেখানে তারা মানবঢাল হিসেবে দাঁড়িয়ে যাবেন। যেন তারা কোনো হামলা না চালাতে পারে।ইরান সরকারের দাবি কয়েক লাখ মানুষ ইতিমধ্যে এতে যুক্ত হয়েছে। যারমধ্যে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code