নামাজে নারীদের পোশাক যেমন হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: নারী পুরুষ সবার জন্য নামাজ ফরজ। নামাজে গড়িমসি করার কোনও সুযোগ নেই মুসলিমদের জন্য। নামাজ যেমন আল্লাহ তায়ালার ফরজ বিধান এর পাশাপাশি এটি মুসলিম ও অমুসলিমের মাঝে স্পষ্ট পার্থক্য তৈরি করে।

নামাজের জন্য পোশাক ভাল ও পবিত্র হওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ -(সূরা আ’রাফ ৩১)

Manual1 Ad Code

নারী পুরুষের প্রত্যেকের ওপর নামাজ ফরজ হলেও নামাজের সময় তাদের পোশাকে পার্থক্য রয়েছে। নামাজের বাইরেও নারী-পুরুষের পোশাকে স্পষ্ট পার্থক্য বিদ্যমান।

Manual3 Ad Code

নামাজে নারীদের পোশাক কেমন হবে এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলেমদের স্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। নারীদের নামাজের পোশাক সম্পর্কে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবসহ সৌদী আরবের উলামা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের জন্য পরপুরুষের দৃষ্টির বাইরে নামাজ পড়া আবশ্যক। আর নামাজের সময় কেউ দেখুক কিংবা না দেখুক; আলো কিংবা অন্ধকারে, যেখানে-যেভাবেই নামাজ পড়ুক। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো সাবালিকা মেয়ের মাথায় চাদর ছাড়া তার নামাজই কবুল হয় না।’ (সুনান আবু দাউদ, হাদিস : ৬৪১)

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code