রকস্টার থেকে দর্জি, অতঃপর সারেং

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: হোটেল ম্যানেজমেন্টের চাকরি ছেড়ে রূপালি সড়কে পা গলিয়েছেন আদর আজাদ। গেলো বছরের জুনে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘তালাশ’। যেখানে তাকে এক রকস্টারের ভূমিকায় দেখা গিয়েছিলো। এরপর ‘যাও পাখি বলো তারে’ ছবিতে দর্জির চরিত্রে সাবলীল অভিনয়ে মুগ্ধতা ছড়ান। মাঝে অবশ্য ‘লাইভ’ নামের আরেকটি সিনেমায়ও উঁকি দিয়েছেন সম্ভাবনাময় এ তরুণ।

এবার আদর হলেন জাহাজের সারেং। আলতামাস নামের চরিত্রে তিনি বালু তোলা জাহাজের কাণ্ডারি। যার দিনভর নদীতেই কাটে। এমন ব্যতিক্রম চরিত্রের জন্য নিজেকেও বদলেছেন আদর আজাদ। লম্বা চুল-দাড়ি, পরনে রঙচঙে শার্ট আর লুঙ্গি, কাঁধে গামছা। আপাদমস্তক সারেং রূপেই দেখা দিয়েছেন এ অভিনেতা। যা দেখে চমকে উঠেছে তার অনুসারী-শুভাকাঙ্খীরা।

Manual5 Ad Code

আদরের এই পরিবর্তন ‘এখানে নোঙর’ নামের একটি ওয়েব ফিল্মের জন্য। রাজিবুল ইসলামের রচনায় এটি নির্মাণ করছেন মেহেদী রনি। এতে আদরের বিপরীতে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। দুজনের জুটিবদ্ধ প্রথম কাজ এটি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code