ইউএস-বাংলার ব্যাংকক রুটে টিকিট কিনলেই হোটেল ফ্রি অফার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দীর্ঘ প্রায় আড়াই বছর পর শুরু হতে যাওয়া ঢাকা-ব্যাংকক রুটে ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ এর আকর্ষণীয় অফার দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কোভিড পরবর্তী বাংলাদেশি পর্যটকদের থাইল্যান্ডের বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যে ভ্রমণের প্রবণতা দেখা যাচ্ছে।

পর্যটকদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। যাত্রা শুরুর প্রথম দিন থেকেই বাংলাদেশি পর্যটকদের ২টি টিকিট কিনলেই ২ রাত হোটেল ফ্রি অফারটি দিচ্ছে বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস-বাংলা।

অফারের অন্তর্ভুক্ত হোটেলগুলোর মধ্যে ব্যাংককের অত্যন্ত জনপ্রিয় হোটেল ম্যানহাটন সুকুমভিত, অ্যাম্বাসেডর হোটেল, গ্র্যান্ড প্রেসিডেন্ট হোটেল রয়েছে। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

Manual8 Ad Code

প্যাকেজের ন্যূনতম খরচ জনপ্রতি ৩৮ হাজার টাকা। অফারটি প্রাপ্ত বয়স্ক দুইজন পর্যটকের জন্য প্রযোজ্য হবে। এছাড়া প্যাকেজে বুফে ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত রয়েছে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও বাচ্চাদের প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।

Manual1 Ad Code

‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি মালদ্বীপের রাজধানী মালে ও বাংলাদেশের অন্যতম গন্তব্য কক্সবাজারে পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code