ভূখণ্ড পুনরুদ্ধারে কয়েকশ’ ট্যাংক প্রয়োজন: ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ দখলদারিত্ব থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কয়েকশ’ ট্যাংক প্রয়োজন ইউক্রেনের। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual6 Ad Code

আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘আমাদের ট্যাঙ্ক দরকার। ১০-২০টি নয়, বরং কয়েকশ।’

Manual4 Ad Code

তিনি বলেন, তার দেশের লক্ষ্য হলো ১৯৯১ সালের সীমান্ত পুনরুদ্ধার করা। শত্রুদের তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে।

ইউক্রেনের সীমানা বলতে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির যে ভূখণ্ড ছিল সেটির প্রতি ইঙ্গিত করেছেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code