চীনের বিরুদ্ধে জাপানের উপকূল ঘেঁষে মহড়ার অভিযোগ

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চীনের বিরুদ্ধে জাপানের উপকূল ঘেঁষে আক্রমণাত্মক মহড়া পরিচালনার অভিযোগ তুলেছে দেশটির সেনাবাহিনী। পূর্ব এশিয়ার প্রতিবেশী দুদেশের মধ্যে চলমান কূটনৈতিক বাগযুদ্ধের মধ্যে এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের সেলফ ডিফেন্স ফোর্স সোমবার (৮ ডিসেম্বর) অভিযোগ করে, চীনের বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’ শনিবার জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জের কাছ দিয়ে
প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। এ সময় তারা প্রায় শ'খানেক উড্ডয়ন ও অবতরণের মহড়া চালিয়েছে। ওই রণতরির গতিবিধি পর্যবেক্ষণে জাপানের পাঠানো যুদ্ধবিমানের দিকে চীনা যুদ্ধবিমান রাডার সংকেত পাঠিয়েছে। উল্লেখ্য, কোনও বাহনের দিকে রাডার সংকেত সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে বিবেচনা করা হয়। এ ঘটনার পরদিন চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে ডেকে ‘বিপজ্জনক ও দুঃখজনক আচরণের’ প্রতিবাদ জানায় জাপান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code