কর্মীকে ছাঁটাই করলো গুগল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। টেক জায়ান্ট কোম্পানিটির সিইও সুন্দর পিচাইয়ের এক মেমোর মাধ্যমে ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের অবহিত করা হয়।

Manual6 Ad Code

ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাস্টিন মুর রয়েছেন। তিনি সাড়ে ষোল বছর ধরে গুগলে কাজ করছেন। ভোর ৩টায় তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হওয়ার পর তাকে ছাঁটাই করা হয়।

Manual2 Ad Code

সোশাল মিডিয়ায় মুর লিখেছেন, সাড়ে ষোল বছরের বেশি সময় ধরে গুগলে কাজ করার পর আমাকে স্বয়ংস্ক্রিয় অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে আজ (২০ জানুয়ারি) ভোর ৩টায়। ১২ হাজার সৌভাগ্যবান কর্মীর একজন আমি। এর বাইরে আমার কাছে কোনও তথ্য নেই। কারণ আমি অন্য কোনও তথ্য পাইনি।

Manual3 Ad Code

গুগলে কাজ করার সময়টুকুকে মুর মোটাদাগে চমৎকার হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি ও তার টিম যে কাজ করেছে সেজন্য তিনি গর্বিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code