ডিসিদের প্রস্তুত হওয়ার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ডিসিদের ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য এবং সেজন্য নিজেদের তৈরি রাখার জন্য নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনে এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এই ডিসি সম্মেলন হচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন আজ। ৬৪ জেলার ডিসি এবং আট বিভাগীয় কমিশনার এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

Manual4 Ad Code

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের অনেক ভূমিকা রয়েছে। সামনে যে নির্বাচন হবে সেখানে নিজেদের ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য নিজেদের তৈরি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। নিজেদের অভিজ্ঞতা এবং দক্ষতার পরিচয় দিয়ে তারা বিভিন্ন ক্রাইসিস মোকাবিলা করে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যও তারা প্রস্তুত আছে। নির্বাচনের জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে, এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code