খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বাড়ানো জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দেশে নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

Manual3 Ad Code

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ফুড সেফটি অ্যান্ড ফুড সিকিউরিটি, কাউন্টারফিটিং অ্যান্ড এডাল্টারেশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে অনেক দূর এগিয়েছে। সরকারি ও বেসরকারি খাতের যৌথ অবদানের কারণেই দেশের এ অগ্রগতি। করোনা মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ- সবকিছুর পরেও খাদ্য শৃঙ্খল ও নিরাপদ খাদ্য ঠিক রাখতে হবে আমাদের। আর এজন্য সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘‘খাদ্য নিরাপত্তা মানেই শুধু হোটেল রেস্টুরেন্ট নয়— চাল, গম, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত এখানে সম্পৃক্ত।’ নিয়মমাফিক ব্যবসা পরিচালনার মাধ্যমে সরকারকে নীতিমালা প্রণয়নে সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত হয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার জন্য খাদ্য মন্ত্রণালয়ের অধীনে লাইসেন্স প্রাপ্তিসহ অন্যান্য সমস্যা সমাধানে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code