প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামছেন নিকি হ্যালি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতিসংঘের সাবেক মার্কিন দূত এবং সাউথ ক্যারোলাইনার দুই মেয়াদের গভর্নর নিকি হ্যালি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীতা পাওয়ার লড়াইয়ে নামতে যাচ্ছেন। চার্লসটনে ১৫ ফেব্রুয়ারি প্রচার শুরুর পরিকল্পনা তার। নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হওয়ার লড়াইয়ে নামার পর তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে মনোনয়ন চাইছেন ৫১ বছর বয়সী এই রাজনীতিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তৃতীয় ভারতীয়-মার্কিন বংশোদ্ভুত হিসেবে কোনও দলের পক্ষ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াই করবেন নিকি। এর আগে ২০১৫ সালে লুইজিয়ানার গভর্নর ববি জিন্দালের প্রচার খুব একটা মনোযোগ আকর্ষণ করতে পারেনি। বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২০ সালে মনোনয়ন চেয়েছিলেন।

Manual1 Ad Code

সাউথ ক্যারোলাইনার গভর্নর থাকার সময় নিকি হ্যালি বাণিজ্যিক বান্ধব নেতা হিসেবে নিজের খ্যাতি অর্জন করেছেন। অঙ্গরাজ্যে বড় বড় কোম্পানির বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে তিনি রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী মার্কো রুবিওকে সমর্থন করেছিলেন। নির্বাচনে জয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্প তাকে জাতিসংঘ দূত বানিয়ে নিজের মন্ত্রিসভায় স্থান দেন। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে তিনি দুই বছর দায়িত্ব পালন করেন। তবে শাসনামলের শুরুতে নিয়োগ দেওয়া অনেকের সঙ্গে ট্রাম্পের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও প্রকাশ্যে নিকি হ্যালির সঙ্গে এমন কিছু ঘটেনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code