ইউরোপে ছড়াচ্ছে করোনার সুপার সংক্রামক বিএ.৫ ভ্যারিয়েন্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপে এবার কোভিড-১৯ পরবর্তী গ্রীষ্মকাল হওয়ার কথা ছিল। বেশিরভাগ স্থানে মাস্ক বাধ্যতামূলক নয়, ছুটির মৌসুমের ব্যস্ততা চলছে পূর্ণ গতিতে। মহামারির দুই বছরে সমুদ্র সৈকত ও শহরগুলো পর্যটক শূন্য থাকার কারণে এবার কর্মীদের ব্যস্ততার শেষ নেই। কিন্তু এর পরিবর্তে মানুষ যে বাস্তবতার মুখোমুখি হচ্ছে তা হলো ভাইরাসটি কখনও দূরে যায়নি। করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের তীব্র সংক্রমণশীল সাব-ভ্যারিয়েন্ট বিএ.৫ আক্রান্তের সংখ্যা বাড়ছে। যুক্তরাজ্য ও ইউরোপ মহাদেশে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইনটেনসিভ কেয়ারে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র। সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনার আরেকটি ঢেউ শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code