শামসুন্নাহারের ভক্ত হয়ে গেছে ভুটান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: সংবাদ সম্মেলনের শেষের দিকে শামসুন্নাহারের উত্তরে হাসির রোল উঠেছিল। আগের দিন ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করার পর তাদের খেলোয়াড়দের সঙ্গে মজার অভিজ্ঞতা হয়েছে কলসিন্দুরের এই ফুটবলারের। প্রতিপক্ষের দৃষ্টিতে সেরা ফুটবলারই ছিলেন তিনি। ভুটানের খেলোয়াড়রা একপর্যায়ে তাকে ‘পানি খাও…আর গোল দিও না’ বলে অনুরোধও করেছিলেন। তাছাড়া জেনে নিয়েছেন তার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি। বোঝাই যাচ্ছে অসাধারণ নৈপুণ্যে ভুটানকে ভক্ত বানিয়ে ছেড়েছেন শামসুন্নাহার!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুরু থেকে দুর্দান্ত খেলছেন তিনি। নেপালের বিপক্ষে গোল পেয়েছেন। ভারতের বিপক্ষে চেষ্টা করে গোল পাননি যদিও। তবে ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের জাত চিনিয়েন। ভুটান ম্যাচ শেষে তো প্রতিপক্ষ খেলোয়াড়দের মনও জয় করে ফেলেছেন।

Manual8 Ad Code

আজ (বুধবার) নেপালের বিপক্ষে ফাইনালের আগে এমন মজার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন শামসুন্নাহার, ‘‘মাঠের ভেতরেই ওদের কয়েকজন বলছিল ‘পানি খাও আর গোল দিও না।’ আমি তখন আর কিছু বলিনি। এরপর ম্যাচশেষে ওদের সঙ্গে হ্যান্ডশেক করেছি। ছবিও তুলেছে ওরা। জানতে চাইলো কীভাবে এমন খেলি। আমার ফেসবুক-ইনস্টাগ্রামের আইডি চাইলো, যোগাযোগ রাখবে। আমি তখন দিতে পারিনি। জার্সির পেছনে নাম ছিল। সেটা কোনওভাবে লিখে ওদেরকে দিয়েছি।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code