নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সিনিয়রদের সাফ টুর্নামেন্টেই নয়, মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টেও যে বাংলাদেশ রাজত্ব করছে তার প্রমাণ আবারও মিললো মাঠে। ঘরের মাঠে হওয়া প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারও তারা প্রমাণ করেছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মেয়েরাই সেরা।

বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোলমুখ খুলতে পারছিল না বাংলাদেশ। বিরতির ঠিক তিন মিনিট আগে মাঠে উপস্থিত হাজারো সমর্থকদের মুখে হাসি ফোটায় স্বাগতিক দল। শাহেদা আক্তার রিপার পর অধিনায়ক শামসুন্নাহার লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে নিয়েছেন। দুই গোলে লিড ধরে রেখে বিরতির পর উন্নতি খাতুন ব্যবধান বাড়ালে বিজয়ের চওড়া হাসি হেসেছে গোলাম রব্বানী ছোটনের দল।

Manual3 Ad Code

ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক দল। ম্যাচ ঘড়ির ২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ডি বক্সের বাইরে থেকে ফাঁকায় বল পেয়েও আকলিমার শট গেছে ক্রস বারের ওপর দিয়ে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code