প্রতিশ্রুতি দিলেন ম্যাক্রোঁ ও শলৎজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ভূখণ্ডে চলা যুদ্ধে কিয়েভকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স। দেশটিতে সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা শোনালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Manual4 Ad Code

যুক্তরাজ্যে সফর শেষে (৮ ফেব্রুয়ারি) বুধবার ফ্রান্সের উদ্দেশে বিমানে উড়াল দেন জেলেনস্কি। প্যারিসের ওরলি বিমানবন্দরে অবরতণের বিষয়টি নিশ্চিত করে ফরাসি সরকার। তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো। এরপরই সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া হয় শঁজ এলিজে। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ।

Manual2 Ad Code

যুদ্ধ শুরুর পর একসঙ্গে তিন নেতার প্রথম সাক্ষাৎ। যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা ইউক্রেনের পাশে আছি, দেশটির বিজয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এই যুদ্ধে জয়ের জন্য ফ্রান্স এবং তার মিত্রদের ওপর নির্ভর করতে পারে ইউক্রেন। রাশিয়া এই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code