বিএনপির আন্দোলন গুরুতর আহত: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বিএনপি দৌড়াতে না পেরে এখন হাঁটা (পদযাত্রা) কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual2 Ad Code

বিএনপির আন্দোলন ও আলটিমেটামের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণ-অভ্যুত্থান আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়েছে। এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, দৌড়াতে পারছে না। আজ দেশের কয়টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা হয়েছে, খোঁজ নিয়ে দেখেন। বিএনপির ডাকে মহাসমাবেশ হয়ে যায় কোনও রকম একটা সমাবেশ। তাদের আন্দোলন ও আলটিমেটামের কথা শুনলে মানুষ হাসে।’

Manual3 Ad Code

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code