এ মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

চলতি মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ ১৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে আয়োজিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

Manual4 Ad Code

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আজ রাতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। এরপর খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।’

Manual5 Ad Code

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব, আমরা ততটুকু করব। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারব, তত দ্রুত আমাদের সব ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।’

Manual7 Ad Code

অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

Manual7 Ad Code

এ সময় জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code