যানজটে বিরক্ত সিয়াম

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: তারকাদের বলা হয় সাধারণ মানুষের অঘোষিত প্রতিনিধি। আমজনতার সমর্থন-ভালোবাসায় তাদের ক্যারিয়ার গড়ে ওঠে, পান খ্যাতি-সম্মান। যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, স্রেফ নিজের কাজটুকুর বাইরে তারকারা দেশ ও সমাজের সমস্যা, অসঙ্গতি নিয়ে কথা বলতে চান না। এ কারণে অনেকে তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। 

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

জনসমস্যা নিয়ে তারকাদের নীরবতার মাঝে এবার একটু সরব হলেন অভিনেতা সিয়াম আহমেদ। যিনি ছোট পর্দা পেরিয়ে এখন বড় পর্দার তারকা হিসেবে প্রতিষ্ঠিত। রাজধানী ঢাকার যানজট ও ভিআইপি মুভমেন্ট নিয়ে অন্য অনেকের মতো তিনিও তিতিবিরক্ত। এ নিয়ে প্রকাশ্যে প্রকাশ করেছেন হতাশা, চেয়েছেন নিস্তারও। সোশ্যাল হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট দেন সিয়াম। তাতে ক্ষোভের সুরে সরকারের কাছে প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘নির্বাচনও শেষ হয়ে গেলো। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষেরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাবো না। ভালো লাগে বলতে, আপন লাগে।

 

Manual6 Ad Code

রাজধানী ঢাকার কম-বেশি সবাই ‘ভিআইপি মুভমেন্ট’র (সরকার প্রধান কিংবা মন্ত্রীদের চলাচলের বিশেষ ব্যবস্থা) ভোগান্তির শিকার হন। এ বিষয়েও কথা বলেছেন সিয়াম। তার ভাষ্য, ‘একটা মানুষ যদি প্রতিদিন ৩ ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু বেড়েই যাচ্ছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হলো ‘ভিআইপি মুভমেন্ট’। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো থাকে!”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code