

ডেস্ক নিউজ: ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভায় কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ার মতো। পশ্চিমা নেতাদের দাবি, রুশপন্থী বিদ্রোহীরা ইইউপন্থী সরকারকে অবৈধ উপায়ে সরিয়ে দিতে চায়। এদিকে মলদোভার প্রেসিডেন্ট অভিযোগ বলছেন, তার দেশে অভুথ্যান ঘটিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এমন অনিশ্চয়তার মধ্যে রবিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টের সামনে না জড়ো হন রুশপন্থী লোকজন। তাদের অনেকের কণ্ঠে ছিল হতাশার গল্প। বেশিরভাগই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
রবিবার মলদোভার পার্লামেন্টের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। সারা দেশ থেকেই তারা জড়ো হন এখানে। কেউ কেউ কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমরা হাসির পাত্র, সরকার আমাদের উপহাস করছে।’
সংসদের সামনে অংশ নেওয়া নীল রঙের টুপি পরা অলা বলেন, এখানে চার-পাঁচটি বাচ্চা আছে, যাদের আসলে খাওয়ার কিছুই নেই।