দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলীর দাফন সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

মেহেদী হাসান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলী(৬৭)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।

বুধবার (২২ ফেব্রুয়ারী )বিকাল ৫টায় উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলীকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) দেবদুলাল ধর, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক,সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code