তার চেহারা চোখে ভাসে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: সংগীত ও সিনেমা অঙ্গনে তিনি ছিলেন বটবৃক্ষের মতো। যার ছায়ায় বসে প্রশান্তির নিশ্বাস নিতেন অন্যরা, যার স্নেহ-মমতা আর উপদেশে পেতেন পথচলার সাহস। সেই মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন, আর তাতে রূপালি জগতের তারকারা আসবেন না, এমনটা হতে পারে না।

Manual4 Ad Code

একদম তাই। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান ২-এ জমকালো আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারকে। তার লেখা আটটি গান নতুন আয়োজনে প্রচারে আসছে। ‘আইপিডিসি আমাদের গান’র অংশ হিসেবে এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রথম গানটি উন্মুক্ত করা হয়েছে।
তারকায় ভরা এই ‘আলোক সন্ধ্যা’য় হাজির হয়েছেন ঢাকাই সিনেমা ও সংগীতের অনেক তারকা। এর মধ্যে একজন চিত্রনায়িকা মৌসুমী। স্বামী-নায়ক ওমর সানীকে নিয়ে এসেছিলেন তিনি। তার সঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের সম্পর্ক ছিলো বাবা-মেয়ের মতো। তাই গীতিকবিকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নায়িকা।

Manual2 Ad Code

মৌসুমী বলেন, ‘এমন একজন প্রাণবন্ত মানুষ আমাদের মাঝে নেই, এটা আমি কখনোই বিশ্বাস করতে চাই না। তার প্রত্যেকটা শব্দ আমার কানে এখনও বাজে, আমি শুনতে পাই, আমি দেখতে পাই তাকে। নামাজ পড়লেও তার চেহারা আমার চোখে ভাসে। তার সঙ্গে আমার কত যে আত্মার সম্পর্ক ছিলো!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code