মারা গেলেন কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান। প্রয়াতর বড় ছেলে সংগীতশিল্পী আরমান খান জানান, শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টা ৩২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তার বাবা। আরমান খান বলেন, ‘অনেক দিন ধরেই আব্বা বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। ২০১১ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর ক্রমশ নরম হয়ে পড়েন। আজ সকালে চলেই গেলেন। আপনারা সবাই আমার বাবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন। জানান, শুক্রবার বাদ আসর আলম খানের প্রথম জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে।

Manual7 Ad Code

এরপর মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ের চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (রা.) প্রাঙ্গণে। সেখানে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে স্ত্রীর কবরের পাশেই শায়িত করা হবে আলম খানকে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code