সালমান খানের ৫৫তম জন্মদিন আজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক,নিউইয়র্ক্:  আজ ২৭ ডিসেম্বর, বলিউড সুপার স্টার সালমান খানের জন্মদিন। তার অনুরাগীদের কাছে প্রতি বছর এই তারিখটা কোনো মহোৎসবের চেয়ে কম নয়। ভাইজানের জন্মদিন বলে কথা! ভোরের আলো ফুটতেই বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে হাজার হাজার ভক্তের ঢল। আবদার একটাই। বিশেষ দিনটিতে সকলে একটি বার শুধু চোখের দেখা দেখতে চান সালমানকে।

Manual6 Ad Code

কিন্তু এ বছর সম্ভবত এই চেনা ছবি দেখা যাবে না সুপারস্টারের জন্মদিনে। বাকি সব কিছুর মতো করোনা মহামারি কোপ বসিয়েছে অভিনেতার ৫৫তম জন্মদিনের আনন্দেও।

গ্যালাক্সির বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিশ। যার মূল বক্তব্য, এ বছর জন্মদিনে সালমান বাড়িতে থাকবেন না। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ির সামনে ভিড় না জমানোর অনুরোধ করা হয়েছে নোটিশে।
সেখানে লেখা, ‘এত বছর ধরে আমার জন্মদিনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি, তা সত্যিই অতুলনীয়। কিন্তু আমার একান্ত অনুরোধ, করোনা মহামারি এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে ভিড় করবেন না। মাস্ক পড়ুন। স্যানিটাইজ করুন। এখন আমি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেই। সকলকে অনেক ভালোবাসা।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code