ইউক্রেনকে যে দুঃসংবাদ দিলেন ন্যাটো মহাসচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমাদের সামরিক জোটের সদস্য হবে ইউক্রেন। কিন্তু ইউক্রেন যে দ্রুততার সঙ্গে সদস্য হতে চাইছে তেমন কিছু হচ্ছে না। ন্যাটোতে ইউক্রেনের যোগদান একটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি। এতে সময় লাগবে। কিন্তু রাশিয়ার আক্রমণ মোকাবিলায় কিয়েভকে স্বাধীন থাকতে হবে। মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

গত কয়েক বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হতে চাইছে ইউক্রেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দেশটিতে আক্রমণের পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্রুততার সঙ্গে ন্যাটোর সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

রাশিয়ার আক্রমণের কিছু দিন পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আবেদন করেছে ইউক্রেন। জুন মাসে দেশটি ব্লকটির প্রার্থী সদস্য হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code