দুই রাকাত নামাজ পড়ার ফজিলত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: অনেকেই মসজিদে ঢুকে জামাতে নামাজের জন্য অপেক্ষা করেন। কেউ কেউ ৪/৫ মিনিট সময় পেয়ে থাকেন। এটুকু সময় দুই রাকাত নামাজ পড়ার জন্য যথেষ্ট। কিন্তু অনেকেই মসজিদে ঢুকেই এ নামাজ পড়েন না। অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে ‍প্রবেশ করার পর দুই রাকাত নামাজ পড়ার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। হাদিসের একাধিক বর্ণনায় তা এভাবে ওঠে এসেছে-

Manual6 Ad Code

১. হজরত আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দু’রাকাত নামাজ আদায় করে নেয়।’ (বুখারি ৪৩১)

Manual1 Ad Code

২. হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, (কোনো এক) জুমার দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যক্তি আগমণ করল। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কি নামাজ আদায় করেছ? সে বলল, না, তিনি বললেন, উঠো, নামাজ আদায় করে নাও। (বুখারি ৮৮৩)

Manual2 Ad Code

৩. হজরত আবু কাতাদা ইবনু রিব’আ আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু’রাকাত নামাজ (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না।’ (বুখারি ১০৯৪)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code