মানবপাচারের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৩

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস: ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬৪ অভিবাসীর মৃত্যুর ঘটনায় মানবপাচারকারী সন্দেহে অন্তত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তুরস্কের একজন ও পাকিস্তানের দুইজন নাগরিক রয়েছেন।

Manual2 Ad Code

কাঠের নৌকায় প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। এদের বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, ইরাক ও ইরানের নাগরিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা আগেই সতর্ক করে বলেছেন, নৌকাডুবিতে অভিবাসীদের মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

মঙ্গলবার সাগর থেকে উদ্ধারকর্মীরা আরেকটি মরদেহ উদ্ধার করেছেন। মরদেহটি একজন পুরুষের।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত তিন ব্যক্তি তুরস্কের ইজমির থেকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে নৌকা নিয়ে ইতালির কালাব্রিয়া পৌঁছাতে চেয়েছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code