বাংলাদেশ ও ফিলিপাইনে আরো ৮০ লাখ ডোজের বেশী ভ্যাকসিন পাঠাবে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র শুক্রবার বাংলাদেশ ও ফিলিপাইনে ৮০ লাখের বেশী ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাঠানোর ঘোষণা দিয়েছে। মহামারির সর্বশেষ ঢেউ থেকে বিশ্বকে সুরক্ষায় এই ভ্যাকসিন সহযোগিতা দেওয়া হচ্ছে।
আগামী সপ্তাহ নাগাদ ৫টি চালানে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ ভ্যাকসিন ফিলিপাইনে পাঠানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে এ কথা জানান।
কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের প্রথম দিকে বাকি ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ বাংলাদেশে পাঠানো হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের দান করা সব ভ্যাকসিন ফাইজার/বায়োএনটেকের।
তিনি বলেন, “প্রশাসন বুঝতে পেরেছে যে, এই মহামারির অবসান ঘটাতে হলে গোটা বিশ্ব থেকে এটি নির্মূল করতে হবে।”
কর্মকর্তা আরো বলেন, “একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র ভ্যাকসিন ক্রয় এবং অনুদানের ক্ষেত্রে বৃহত্তম প্রতিনিধিত্ব করছে।”
মাত্র গত সপ্তাহে পাঠানো ২৫ লাখ ডোজসহ বাংলাদেশ ইতোমধ্যেই লাখ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code