ভুল করে ইরাক আগ্রাসনকে ‘নিষ্ঠুর, অন্যায়’ বললেন বুশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভুল করে ইরাক আগ্রাসনকে ‘নিষ্ঠুর এবং অন্যায়’ বলে ফেলেছেন। তবে এরপরই নিজেকে ঠিক করে নিয়ে বলেন, তিনি মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বোঝাতে চেয়েছেন। বুধবার ডালাসের এক আয়োজনে বক্তব্য রাখার সময়ে এই ভুল করেন তিনি। এই সময় তিনি রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেন।

Manual2 Ad Code

বুশ বলেন, ‘রাশিয়ায় চেক অ্যান্ড ব্যালান্সের অনুপস্থিতি এবং একজন ব্যক্তির ইরাকে সম্পূর্ণ অন্যায় এবং নৃশংস আগ্রাসন শুরু করার সিদ্ধান্তের এই হচ্ছে ফলাফল।’ পরে নিজেকে ঠিক করে নেন তিনি। মাথা নাড়িয়ে তিনি বলেন, ‘আমি ইউক্রেনকে বোঝাতে চেয়েছি।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code