বঙ্গবন্ধুর তর্জনী নিয়ে গান একটা আঙুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এবার প্রকাশ হলো এই ছবির অসাধারণ এক গান। নাম ‘একটা আঙুল’।

Manual3 Ad Code

একটা আঙুল এঁকেছিল ভোরের আলো/ একটা আঙুল বলেছিল দেশের কথা/ একটা আঙুল দেখিয়েছিলো অনেক সাহস/ সেই সাহসেই আমরা পেলাম স্বাধীনতা। এমন সমৃদ্ধ কথার গানটি কণ্ঠে তুলেছেন যৌথভাবে লাবিক কামাল গৌরব, রিয়াজুল করিম লিমন, আশীষ ভট্টাচার্য, ফারশিদ আলম, মেহবুবা মিনহাজ ও তাসমীম আনছারী হৃদি। আশীষ ভট্টাচার্য্য ও এফ এম শাহীনের কথায় গানটির সুর করেছেন আশীষ ভট্টাচার্য্য। আর তাতে সংগীতায়োজন করেন লাবিক কামাল গৌরব।

৮ মার্চ গানটি উন্মুক্ত হয় অন্তর্জালে। যাতে শিল্পীদের পরিবেশনার পাশাপাশি স্থান পায় সিনেমার কিছু দৃশ্য এবং ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের অংশ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code