ইতিহাস সৃষ্টির পথে সুইফট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সংগীত অঙ্গনে গত কিছু দিন ধরে যাকে নিয়ে হৈচৈ, তিনি টেইলর সুইফট। মার্কিন এই পপ তারকা একের পর এক কনসার্ট করছেন, আর তা যেন জনপ্রিয়তার নতুন উদাহরণ তৈরি করছে! বর্তমানে সুইফট তার আলোচিত ‘এরাস’ কনসার্ট ট্যুরে রয়েছেন। যেটা শুরু হয়েছে গেলো ১৭ মার্চ।

Manual6 Ad Code

এই ট্যুরের অংশ হিসেবে প্রায় দেড়শ কনসার্ট করবেন গায়িকা। ইতোপূর্বে অনেকগুলো কনসার্ট সম্পন্ন হয়েছে। আর আগামী কনসার্টগুলো ঘিরে এরইমধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে।

Manual2 Ad Code

সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান কোয়েশ্চেনপ্রোর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘এরাস’ কনসার্ট ট্যুরে কেবল উত্তর আমেরিকায় টিকিট বিক্রি থেকেই ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার আসতে পারে। যার ফলে এটি হতে যাচ্ছে সংগীতের ইতিহাসে সর্বোচ্চ কালেকশন করা কনসার্ট ট্যুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code