

FILE PHOTO: Canadian Prime Minister Justin Trudeau and Ukraine's President Volodymyr Zelenskiy pose for a picture before a meeting, as Russia's attack on Ukraine continues, in Kyiv, Ukraine May 8, 2022. Ukrainian Presidential Press Service/Handout via REUTERS
কানাডা প্রতিনিধি: রাশিয়ার কাছে গ্যাস টারবাইন হস্তান্তর না করার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। মস্কো বলছে, জার্মানিকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার জন্য টারবাইন গুরুত্বপূর্ণ।
কিন্তু কিয়েভ মনে করে, কানাডা যদি রাশিয়াকে গ্যাস টারবাইন দেয়, তবে তা হবে নিষেধাজ্ঞার লঙ্ঘন। তাই রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের কাছে কানাডার গ্যাস টারবাইন হস্তান্তরের বিরোধিতা করছে ইউক্রেন।
গ্যাস টারবাইন একটি আবর্তনশীল ইঞ্জিন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গ্যাস টারবাইন হস্তান্তরের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করছে কিয়েভ। রাশিয়াকে যাতে টারবাইন হস্তান্তর না করা হয়, সে জন্য ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গত মাসে কানাডাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় সূত্র বলছে, মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞায় গ্যাস–সংশ্লিষ্ট কোনো সরঞ্জাম রাশিয়াকে দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে।