তিন দেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে টিপু মুনশির বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: সৌদি আরব, চীন ও ভুটানের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে ঢাকায় বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, এ তিনটিই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এর মধ্যে চীন বাংলাদেশের বড় ব্যবসায়িক ও অর্থনৈতিক অংশীদার। বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। চীনের বিনিয়োগকারীরা আরও বেশি করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

Manual3 Ad Code

শনিবার (১১ মার্চ) ঢাকায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চলমান বাংলাদেশ বিজনেস সামিটে অংশগ্রহণকারী সৌদি আরব, চীন ও ভুটানের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজ ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং এবং অবকাঠামো উন্নয়ন খাতে আরও বিনিয়োগ আসবে। চীন বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরব বাংলাদেশে বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের এনার্জি সেক্টরে সৌদি আরব বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, এগ্রোবেজ ইন্ডাস্ট্রি এবং ফুড সেক্টরে সৌদি আরব বিনিয়োগ করে আগ্রহী। ভুটান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। এজন্য নৌপথ এবং স্থল বন্দরের বিভিন্ন সমস্যা দূর করে দ্রত বাণিজ্য বাড়াতে চায়। বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code