চীনকে ঠেকাতে একাট্টা যুক্তরাজ্যসহ দুই দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য চীনের ‘সামরিক অগ্রগতি’ ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো নৌ-ঘাঁটিতে মিলিত হন এ তিন দেশের রাষ্ট্রপ্রধান। সেসময় তারা অকাস জোটের নতুন পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, অকাসের নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তিসম্পন্ন তিনটি সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুটি ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন নিতে পারবে অস্ট্রেলিয়া। এগুলোর প্রথম চালান আগামী ১০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে এসএসএন-অকাস মডেলের সাবমেরিন দেবে যুক্তরাজ্য। এ সাবমেরিনগুলো যুক্তরাজ্যের নকশা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code