রমজানে ব্যবসায়ীদের সংযমী হতে বললেন বাণিজ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: রমজান‌ সাম‌নে রে‌খে ব‌্যবসায়ী‌দের সং‌যমী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন‌শি। ‌তি‌নি বলেছেন, ‘বিভিন্ন দে‌শে নানান উৎস‌বে বি‌ভিন্ন ছা‌ড়ের ব্যবস্থা থা‌কে। তারা অল্প লাভ ক‌রে। আমা‌দের দেশটা তার ভিন্ন। সাম‌নে রমজান মাস। আপনারাও একটু সং‌য‌মী হোন। অল্প লাভ করুন।

Manual8 Ad Code

আজ রাজধানীর আগারগাঁও‌য়ে বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আ‌য়ো‌জিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

Manual8 Ad Code

বাণিজ্যমন্ত্রী বলেন, প‌ণ্য তৈ‌রি‌তে একটা খরচ আছে। কেউ য‌দি এক‌টা মোটরসাইকেল অর্ধেক দা‌মে দেয় তাহ‌লে আপনা‌দের বুঝ‌তে হ‌বে কীভা‌বে দে‌বে। এই অর্ধেক দা‌মের কথা ব‌লে কিন্তু আল্টি‌মেট‌লি মানুষ‌কে ঠকা‌নো হয়। প্রতা‌রিত করা হয়। কা‌জেই আপনারা সব‌কিছু ভে‌বে কাজ কর‌বেন। একজন বিজ্ঞাপন দি‌লেই আকৃষ্ট হ‌বেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code