দুই হাত তুলে ওয়াদা করুন নৌকায় ভোট দেবেন: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামীতেও নির্বাচন আসবে। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়- এটা এখন সর্বজনীন বিদিত। আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪-এর জানুয়ারিতে, সেখানেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।’

Manual4 Ad Code

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সভাপতি এ কথা বলেন।

Manual6 Ad Code

শেখ হাসিনা বলেন, ‘নৌকা এটা আমাদের প্রতীক। এই নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত নেই। আজকে এটি উন্নত জেলা হিসেবে পরিণত হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলে, আজকে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code