খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট : সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৬ মার্চ) । ৮টি ইউনিয়নের মধ্যে সিলেটের সদর উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩টির মধ্যে কোনটিতে জয়ী হতে পারেননি আওয়ামী লীগ দলীয় সমর্থিত প্রার্থী।  ভোটাররা ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর মধ্যে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম আজাদ। তার প্রাপ্ত মোট ভোটসংখ্যা ৭৩৫১টি।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছইদুর রহমান এনাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৯৩টি। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বেলাল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৬৯টি ভোট।

মো. আব্দুল কাদির মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭৫১টি ভোট। 

Manual8 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মো. রফিকুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে ৯২১টি ভোট পেয়েছেন। 

Manual5 Ad Code

জাতীয় পার্টি (জেপি) সমর্থিত প্রার্থী ইফতেখার আহমদ লিমন বাইসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩১৫টি ভোট।

Manual3 Ad Code

আবু সাইদ অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ১৭৯টি ভোট। এছাড়াও মহিউদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮টি ভোট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

খাদিমপাড়া ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩১২৮০ জন ও ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি। তন্মধ্যে বৈধ ভোট প্রয়োগ হয়েছে ১৮১০৭টি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code