ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের দরপতন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর সৃষ্ট উদ্বেগের মধ্যেই বুধবার এই ব্যাংটির শেয়ারের দরপতন হয়েছে ২০শতাংশের বেশি। সৌদি ন্যাশনাল ব্যাংক নতুন তহবিল দিতে অস্বীকৃতি জানানোর পর এই দরপতন হলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ইউরোপজুড়ে শেয়ারসূচক মধ্য সকালে ২ দশমিক ৫ শতাংশে নেমে আসে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক গত সপ্তাহে ৬ শতাংশ কমেছে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

এজে বেল-এর বিনিয়োগ পরিচালক রাস মৌল্ড বলেন, বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। মুডি’স যেসব বড় ব্যাংকের মুনাফা অর্জনের সম্ভাবনা কমিয়ে এনেছে সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের মনোভাব যে সতর্ক থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই।

Manual2 Ad Code

এক সময় ওয়াল ট্রিটের গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে পরিচিত ক্রেডিট সুইস একাধিক ভুল পদক্ষেপ ও ব্যর্থতার কারণে গত কয়েক বছরে ভাবমূর্তি হারিয়েছে, কমেছে মুনাফা এবং শীর্ষ কয়েকজন নির্বাহীকে চাকরি ছাড়তে হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code