স্টার্টআপদের উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে হবে: পলক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে উদ্ভাবক, উদ্যোক্তা ও স্টার্টআপদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, মুনাফার দিকে না তাকিয়ে এমন কিছু উদ্ভাবন করা উচিত, যা অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘সবাই মিলে এমন এক অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গড়তে হবে, যার মাধ্যমে অংশগ্রহণ ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’

রবিবার (১৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উদ্যোক্তা সংস্কৃতির ইকোসিস্টেম তৈরিতে সংকল্প ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাবেক রাষ্ট্রদূত গুরুজিৎ সিং, ইন্টেলক্যাপের ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া, এবিএফআরএল সিএসও নরেশ তাইগি, ইউসিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ কাদরী, এসবিকে টেক ভেঞ্চার্সের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্ভাবন, উদ্যোক্তা ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে দেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের অথবা কাছাকাছি এলাকাতে ১২টি নলেজ পার্ক প্রতিষ্ঠা করা হবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code