

ইতালি প্রতিনিধি মালিক মনজুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে,গরিঝিয়া শাখা ইতালি বিএনপির উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামীম হোসাইন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিঝিয়া শাখা বিএনপির সাবেক প্রধান আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার। উপস্থিত ছিলেন উপদেষ্টা এইচ এম কবির,জামাল মিয়া,এমডি রবিউল্লাহ, ইব্রাহিম মিয়া,সুহাগ মোল্লা, কবির উদ্দিন সরকার।
এতে আরো উপস্থিত ছিলেন সংঠনের সহ সভাপতি ফরিদ আহমেদ,রুস্তম মিয়া, আতাউর রহমান,১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন,যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার,সহ সাধারণ সম্পাদক মোশাররফ ভুইয়া ,সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, শরীফ হোসাইন ,কোষাধক্ষ্য শামীম আহমেদ ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মোল্লা আরিফ,শিক্ষা বিষয়ক সম্পাদক খোকন মিয়া , সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাত হোসাইন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রহিম কবির,শ্রম ও কর্ম বিষয়ক সম্পাদক মোজাম্মেল শাহিদ , প্রচার সম্পাদক আক্তার হোসেন,সহ আইন বিষয়ক সম্পাদক নাদিম ইসলাম,কার্যকরি কমিটির সম্মানিত সদস্য-১ মোস্তফা মিয়া, খোকন মিয়া , মোহাম্মদ রফিকুল ইসলাম , নাসির লতিফ,সবুর মিয়া,নরসিংদী জেলা রায়পুরা ইউনিয়ন এর সাবেক ছাত্রদল সভাপতি মুনির সরকার এবং যুবদল নেতা রিয়াদুল আমিন রাজু ও শাহপরান খন্দকার এবং অন্যান্য শতাধিক নেতাকর্মী।
এ সময় বক্তারা ২৫ মার্চ কালো রাতের হত্যাযজ্ঞের নির্মম ইতিহাস,২৬ মার্চ দেশ প্রেমিক সেনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সহ তৎকালিন নানান বিষয় নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী দল মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক বলেন,বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মত দেশ রক্ষা, দেশের গণতন্ত্র রক্ষার এমন আরো একটা ঘোষণা দেশনায়ক জনাব তারেক রহমান অচিরেই দিবেন,তখন সেই ১৯৭১এর মত আমাদের সকলকে আবার স্ব স্ব অবস্থান থেকে আন্দোলনে ঝাপিয়ে পরে দেশকে আবার হায়েনার কবল থেকে রক্ষা করতে হবে, গণ মানুষের অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও উনার সুদক্ষ সন্তান ,দক্ষ ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোসহ সকল শহীদদের মাগফেরাত কামনা।তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং মনফালকনে গরিঝিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস সাহেবের সুস্থতা কামনায় হাফেজ আনোয়ার হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া শেষে শতাধিক নেতাকর্মী এক সাথে ইফতার ও সালাত আদায় করেন।