ট্রান্সজেন্ডারদের স্কুলের টয়লেট ব্যবহারে বিধিনিষেধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রে স্কুলের টয়লেট ব্যবহারে ট্রান্সজেন্ডারদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে আরকানসাস রাজ্যে কর্তৃপক্ষ। নতুন আইনে, সরকার পরিচালিত স্কুলগুলোয় ট্রান্সজেন্ডার শিশুরা জেন্ডার অনুযায়ী টয়লেট ব্যবহার করতে পারবে না। সবার জন্য আলাদা টয়লেট ও চেঞ্জিং রুমের ব্যবস্থা করতে হবে। প্রি-কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর ওপর এ আইন কার্যকর থাকবে।

Manual2 Ad Code

রয়টার্সের খবরে বলা হয়, আইন বাস্তবায়নের জন্য স্কুলগুলোতে যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে। সবার জন্য আলাদা টয়লেট ও চেঞ্জিং রুমের ব্যবস্থা করতে হবে। আইন লঙ্ঘন করলে অন্তত ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকরাও আইন অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবেন।

গভর্নর সারাহ হুকাবির মুখপাত্র অ্যালেক্সা হেনিং বলেন, ‘আমাদের শিশুদের শিক্ষার পাশাপাশি সুরক্ষাকেও নিশ্চিত করতে এই আইন প্রণয়ন করেছেন গভর্নর। বিদ্যালয়গুলো কট্টর বামপন্থীদের এজেন্ডা বাস্তবায়নের স্থান নয়।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code