কুমিল্লা জেলা সমিতি ও কুমিল্লা জেলা যুব পরিষদ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইতালি প্রতিনিধি মালিক মনজুর : রাজধানী রোমের রসুই রেস্টুরেন্টের হল রুম অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সমিতির আহ্বায়ক দীন মোহাম্মদ দিনু এবং পরিচালনা করেন কুমিল্লা জেলা সমিতির সদস্য সচিব ইব্রাহিম খলিল। সার্বিক সহযোগীতায় ছিলেন কুমিল্লা যুব পরিষদের সভাপতি তারেক হোসেন এবং সাধারণ সম্পাদক মির্জা সবুজ ।

এসময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইতালি বিএনপির আহবায়ক আমিনুর রহমান সালাম সদস্য সচিব ঢালী নাসির, কুমিল্লা কমিউনিটির শীর্ষ ব্যক্তি শাহ আলম সহ কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ইফতার পূর্বে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ইফতার শেষে কুমিল্লা জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কুমিল্লা কমিউনিটির শীর্ষ ব্যক্তি শাহ আলম। এসময় কুমিল্লা জেলা যুব পরিষদের পক্ষ থেকে অসুস্থ একজন ব্যক্তিকে দেশে যাওয়ার বিমান টিকেট প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code