অপেক্ষায় থাকতে হচ্ছে রোমানকে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: সতীর্থ এক আর্চারের সঙ্গে অসদাচরণের দায়ে দেশসেরা আর্চার রোমান সানাকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শর্তসাপেক্ষে তা গত ৭ মার্চ তুলে নেওয়া হয়। এরই মধ্যে স্বাধীনতা দিবস আর্চারিতে রোমান ভালো পারফরম্যান্স দেখালেও জাতীয় দলে এখনও জায়গা করে নিতে পারেননি।

১৮-২৩ এপ্রিল তুরস্কের আনতালিয়ায় বিশ্বকাপ আর্চারির স্টেজ ওয়ানে খেলবে বাংলাদেশ। সেই দলে নেই রোমান!

Manual6 Ad Code

ক্যাম্পের বাইরে থেকে নিয়মিত অনুশীলনে থাকা রোমান প্রায় চার মাস পর খেলায় ফিরে স্বাধীনতা দিবস আর্চারিতে রিকার্ভ এককে সোনার পদক জিতেছিলেন। এরপরও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া তার বিপক্ষে বিশ্ব আর্চারি ফেডারেশনও তদন্ত করছে। এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য তাদেরকে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

আগামী নভেম্বরে ব্যাংককে অলিম্পিক বাছাই রয়েছে। আপাতত সেখানে রোমানকে পাঠানোর ইঙ্গিত মিলেছে।

আর্চারি দলের হেড কোচ মার্টিন ফ্রেডরিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রোমান এখনও পর্যবেক্ষণে রয়েছে। বিশ্ব আর্চারি থেকে তদন্ত হচ্ছে শুনেছি। তাই এখনই ওকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না। তবে তুরস্কের পর শিগগিরই হয়তো কোনও টুর্নামেন্টে রেমানকে দেখা যেতে পারে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code