ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: সপ্তম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

Manual3 Ad Code

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এর পর থেকেই দলটি লাগাতার আন্দোলনে রয়েছে। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিন দিনের অবরোধ ডেকেছিল বিএনপি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code