জাকাত ফান্ড শক্তিশালী হলে দারিদ্র্য বিমোচন সহজ হবে: ধর্ম প্রতিমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জাকাত ফান্ড তথা জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে এ দেশ থেকে দারিদ্র বিমোচন করা সহজ হবে। জাকাত বোর্ডের ইতিহাসে গত রমজান মাসে সর্বোচ্চ প্রায় ১০ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব হয়েছে। জাকাত ব্যবস্থাপনাকে অধিকতর শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ইতোমধ্যে সরকার ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩’ মহান জাতীয় সংসদে পাস করেছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, জাকাত বোর্ড তথা জাকাত ফান্ডকে শক্তিশালী করে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে রুপান্তরিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code