জাতিসংঘের সিএসডব্লিউ’র সদস্য নির্বাচিত বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২০২৮ মেয়াদের জন্য ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ (সিএসডব্লিউ) এর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পাশাপাশি বেলজিয়াম, নেদারল্যান্ডস, শ্রীলংকা, মালি, রোমানিয়া, বলিভিয়া, ব্রাজিল ও কলম্বিয়া এই সংস্থায় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত বলেন, এই নির্বাচন লিঙ্গ সমতা, নারীর অধিকার এবং ক্ষমতায়নে বাংলাদেশের অর্জনের স্বীকৃতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত এক দশকে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে লিঙ্গ বৈষম্য হ্রাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচিকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের সদস্য হিসেবে নির্বাচন বিশ্বব্যাপী লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরা এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আমাদের সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করার নিমিত্ব একটি অনবদ্য প্ল্যাটফর্ম প্রদান করবে।’

Manual3 Ad Code

৪৫টি সদস্য নিয়ে গঠিত ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ হলো জাতিসংঘের প্রধান বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা, যা লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে কাজ করে থাকে।

Manual3 Ad Code

প্রতি বছর জাতিসংঘ সদর দপ্তরে এই অঙ্গসংস্থাটির একটি দুই সপ্তাহব্যাপী অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯-২০২৩ মেয়াদে এই কমিশনের সদস্য হিসেবে কাজ করেছে বাংলাদেশ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code