সস্তায় করোনার বড়ি পাবে ১০৫ দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

এমপিপির চুক্তির তথ্যমতে, বিশ্বের ২৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মলনুপিরাভিরের কাঁচামাল উত্পাদনের বিষয়টি দেখভাল করবে। ১৩টি প্রতিষ্ঠান কাঁচামাল তৈরির পাশাপাশি মার্কের ওই করোনার বড়িটি উত্পাদনের সঙ্গে যুক্ত থাকবে। বাকি ৯টি প্রতিষ্ঠানের কাজ হবে ওষুধটি যথাযথভাবে উত্পাদন করা। এই বড়ি উৎপাদন করার জন্য বাংলাদেশ, চীন, মিসর, জর্ডান, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম থেকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বেছে নেওয়া হয়েছে।

মার্কের তথ্যমতে, করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় পাঁচ দিনে এক কোর্স মলনুপিরাভির বড়ি (৪০টি) গ্রহণ করতে হয়। মার্কের সঙ্গে করা এমপিপির চুক্তি অনুযায়ী, কম দামে মলনুপিরাভির উত্পাদনে কোনো রয়্যালটি নেবে না মার্ক। ফলে দরিদ্র দেশগুলোর বাসিন্দারা কমবেশি ২০ মার্কিন ডলার খরচ করলেই এক কোর্স বড়ি পাবেন বলে জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। সম্প্রতি করোনা চিকিত্সায় মলনুপিরাভিরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই মার্কের কাছ থেকে ১৭ লাখ কোর্স বড়ি কিনতে রাজি হয়েছে দেশটি। মার্কিন সরকারের কাছে মার্ক প্রতি কোর্স বড়ির দাম ধরেছে ৭০০ মার্কিন ডলার।

মার্কের মতোই করোনা চিকিত্সায় প্যাক্সলোভিড নামে মুখে খাওয়া বড়ি এনেছে যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। ফাইজারের করোনা টিকাও বাজারে রয়েছে। গত ডিসেম্বরে মার্কের মলনুপিরাভিরের পাশাপাশি প্যাক্সলোভিডের অনুমোদন দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। গবেষণায় দেখা গেছে, ফাইজারের প্যাক্সলোভিড ও মার্কের মলনুপিরাভি বড়ি ভাইরাস পুনরুৎপাদনের সক্ষমতা কমিয়ে দেয় এবং একপর্যায়ে ভাইরাসের শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। মলনুপিরাভি বড়ি ঝুঁকিতে থাকা করোনা রোগীর মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। এ ক্ষেত্রে মার্কের চেয়ে ফাইজারের বড়ি কার্যকারিতায় এগিয়ে। করোনায় আক্রান্ত হওয়া উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যুঝুঁকি কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার হার প্রায় ৯০ শতাংশ কমিয়ে দেয় ফাইজারের প্যাক্সলোভিড।

Manual5 Ad Code

এমপিপির এক মুখপাত্র বলেছেন, চুক্তি ঠিকঠাকভাবে সামনে এগোলে কম দামে মলনুপিরাভির সরবরাহ শুরু হবে আগামী মাসের শুরুর দিকে। ওষুধগুলো সরবরাহ করা হবে ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, ইথিওপিয়া, ফিলিপাইন, মিসরসহ ১০৫টি দেশে।

তবে মলনুপিরাভিরের তুলনামূলক কম কার্যকারিতার কারণে দ্বিধায় রয়েছে অনেক দেশ। যুক্তরাষ্ট্র বড়িটির অনুমোদন দিলেও বেশ কয়েকটি পশ্চিমা দেশ এখনো এ পথে হাঁটেনি।

Manual8 Ad Code

সস্তায় গরিব দেশগুলোকে এই বড়ি দেওয়ার ক্ষেত্রে এই চুক্তিকে স্মরণীয় উল্লেখ করে এমপিপির নির্বাহী পরিচালক চার্লস গোর বলেছেন, ‘বিশ্বে করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী যে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এই বহুপ্রত্যাশিত চিকিৎসা শিগগিরই সহজলভ্য হবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code