অসহায় মানুষের মাঝে মহানগর বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

শরীফ গাজী সিলেট : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ১২নং ওয়াড শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০এপ্রিল) বিকাল ৩টার সময় অসহায় দুঃস্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ এর সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি চেয়ারপারসন এর অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন এর অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের শপথ নিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম করে যেতে হবে। লুঠপাট, দূর্নীতির কারনে তাদের ক্রীড়ানরকে পরিনত করা হয়েছে এই দেশকে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে জনগণ জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। জনগণ এই দুঃশাসন থেকে মুক্তি চায়।

Manual7 Ad Code

১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ১৫নং সভাপতি সুয়াইব আহমদ সুয়েব, সুয়েব চৌধুরী, শামিম আহমদ, ১২নং ওয়ার্ড সাধারন সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর যুবদল নেতা মোমিনুর রহমান তানিম, সিলেট জেলা যুবদল নেতা কয়েস আহমদ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ, মহানগর যুবদল নেতা আব্দুস সালাম টিপু, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক পাবেল আহমদ, শাকিল আহমদ খান, রুমেল আহমদ, এরশাদ আহমদ, লালন আহমদ, তাজ উদ্দিন তাজ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code