২৫০ বছরের প্রাচীন কালীমন্দির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

বিচিত্র সংবাদ: কুষ্টিয়ার মিরপুরে রয়েছে প্রায় ২৫০ বছরের প্রাচীন একটি কালীমন্দির। উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে চিথলিয়া ইউনিয়ন পরিষদের চিথলিয়া বাজারের পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি।

সরেজমিনে দেখা যায়, ঐতিহাসিক মন্দিরটির চারপাশ বিশাল আকৃতির একটি বটবৃক্ষে ঘেরা। দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে বটগাছের শেকড়। ক্ষয়ে গেছে দেয়ালের ইট-সুড়কি।

Manual3 Ad Code

চিথলিয়া গ্রামের মেম্বর মো. মোমিন বলেন, ‘আমাদের পূর্বপুরুষের সময় থেকে চিথলিয়া বাজারের পাশে মন্দিরটি দেখে আসছি। তবে এর ব্যাপারে আমাদের কাছে তেমন কোনও তথ্য নেই।’

জানা গেছে, প্রায় ২৫০ বছর আগে ৩১ শতক জমির ওপর সনাতন ধর্মাবলম্বীদের জন্য জমিদার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষেরা কালীমন্দিরটি গড়ে তোলেন। আগে অনেক ধুমধামের সঙ্গে কালীপূজা হলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়।

Manual8 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মিরপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক সুকেশ রঞ্জন পাল জানান, গত ২০ বছর ধরে এই মন্দিরে চিথলিয়া গ্রামের হিন্দু সম্প্রদায় পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। বর্তমানে এতে বছরে একবার দীপাবলিতে কালীপূজা হয়ে থাকে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code