মোহামেডানের টানা দুই জয়ের নায়ক মাহিদুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলে দলকে জেতান মাহিদুল ইসলাম অঙ্কন। পরের ম্যাচে আবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৯৬ রানের ইনিংস খেলে মোহামেডানের জয়ের নায়ক সেই মাহিদুলই। সোমবার ঢাকা লেপার্ডসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে সুপার লিগ খেলছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

Manual3 Ad Code

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে মোহামেডানকে ২২৯ রানের লক্ষ্য দেয় ঢাকা লেপার্ডস। জবাবে খেলতে নেমে আব্দুল মজিদ গোল্ডেন ডাক মারলেও সমস্যায় পড়তে হয়নি মোহামেডানকে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ইমরুল কায়েস ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল মিলে ৮২ রানের জুটি গড়েন। ইমরুল ৬১ বলে ৫৮ রান করে আউট হলেও টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে ছুটছিলেন মাহিদুল। কিন্তু সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে হৃদয় ইসলামের শিকার হন এই টপ অর্ডার ব্যাটার।

মাহিদুলের আউটের আগে অবশ্য মোহাম্মদ আশরাফুল ২৭ রানের ইনিংস খেলে আউট হন। এরপর মাহমুদউল্লাহ (৩) দ্রুত বিদায় নেন। পঞ্চম উইকেটে মেহেদী হাসান মিরাজের সাথে ৬৫ রানের জুটি গড়েন মাহিদুল। জয় থেকে ৭ রান দূরে থাকতে আউট হন তিনি। তার খেলা ১২১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৯৬ রানের ইনিংসই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। মিরাজ ৫০ বলে ৩৫ এবং আরিফুল ইসলাম ৬ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। ৪৬.৫ ওভারে মোহামেডান ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code